Dhaka ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ, তাড়াশে বিক্ষোভ পাবনায় ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার তাড়াশে যুবদল নেতা মাসুমের অর্থায়নে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত সলঙ্গায় ১,৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রায়গঞ্জে জমজমাট নৌকা বাইচ, ফুলজোড় নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ঢল বেড়ার পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মী-সমর্থকেরা এনায়েতপুরে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সনদ বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জুপিটারের গণসংযোগ চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: পর্যটনমন্ত্রী বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা জব্দ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রাজশাহীতে ডিবির জালে অসামাজিক কাজের অভিযোগে হোটেল মালিকসহ আটক ১৭

  • Reporter Name
  • Update Time : ০৮:১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • ৪০৫ Time View

পাভেল ইসলাম মিমুল:

রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকার বনলতা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজের অভিযোগে হোটেল মালিকসহ ১০ জন পুরুষ ও ৭ জন নারীকে আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শুক্রবার দুপুরে এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলো- হোটেল মালিক মোন্তাজ (৫৮), ম্যানেজার মিজানুর রহমান (৪০), কর্মচারী মঞ্জু (৫৩) ও ইয়াসিন আলী (৪৩) এবং অভিযুক্ত এসকেন্দার (৬০), সোহাগ (২০), সাকিব হোসেন (২২), বিপ্লব শেখ (২০), মো: রকিবুল ইসলাম (২৩) ও মো: মাহমুদ হাসান (৩২)।

আটককৃত নারীরা হলো- মোসা: তোতা বেগম রুপা (৩০), রত্না খাতুন (২৪), নদী আক্তার জোৎনা (২৮), রাহিমা খাতুন (৩০), সালমা (৩০), শিল্পি (৩২) ও পারুল (৪৫)।

নগর পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজপাড়া থানার লক্ষীপুর জিপিওর বিপরীতে বনলতা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দল বনলতা আবাসিক হোটেলে অভিযান চালায়। এসময় ৬ পুরুষ ও ৭ নারীকে আটক করে পুলিশ। এছাড়া হোটেল মালিক, ম্যানেজার ও কর্মচারীদের আটক করা হয়।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা জানায় , হোটেলের মালিক ও ম্যানেজার এবং কর্মচারীরা বিভিন্ন এলাকা থেকে নারীদের কাজ দেয়ার কথা বলে ফুঁসলিয়ে রাজশাহীতে নিয়ে আসে। এরপর তাদের পাঁচার করার উদ্দেশ্যে বনলতা আবাসিক হোটেলের গোপন কক্ষে আটক রেখে পতিতাবৃত্তি করায়।

হোটেল মালিকসহ গ্রেপ্তারকৃতদের পুরুষদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ, তাড়াশে বিক্ষোভ

রাজশাহীতে ডিবির জালে অসামাজিক কাজের অভিযোগে হোটেল মালিকসহ আটক ১৭

Update Time : ০৮:১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪