Dhaka ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

মাদকবিরোধী বার্তা ছড়িয়ে সালথায় তরুণদের মাঝে ফুটবল বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০২:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ২ Time View

সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ফরিদপুরের সালথা উপজেলায় ফুটবল বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার হরিণা স্কুল মাঠে স্থানীয় ছাত্র ও তরুণদের মাঝে দুটি ফুটবল বিতরণ করা হয়। আয়োজকদের ভাষ্য, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ সময় বক্তারা বলেন, একটি সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণরা নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে তারা মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে পারে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে আজকের তরুণদের হাত ধরেই। তাদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চার অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়ক হবে। ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, সরকারি নগরকান্দা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি মাতুব্বর। এছাড়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে রাকিব, ইয়াসিন, রাহাত ও তামিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা হান্নান মোল্যা, লুৎফর মোল্যাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। অনুষ্ঠান শেষে বক্তারা তরুণদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদকবিরোধী বার্তা ছড়িয়ে সালথায় তরুণদের মাঝে ফুটবল বিতরণ

Update Time : ০২:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬