Dhaka ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৮:১৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৭ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের এনায়েতপুরে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ চারজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত প্রায় ১২টা ৩০ মিনিটে এনায়েতপুর থানার বারুপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের সামনের কাঁচা সড়কে যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ সদর কোম্পানির সদস্যরা। অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর পবা উপজেলার বড়গাছি কারিগরপাড়া গ্রামের মো. রবিউল ইসলাম (৪৬), একই এলাকার ইদ্রিস আলী (৫০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা গ্রামের জয়দল (৫৫) এবং সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার গোপালপুর গ্রামের মো. আসলাম ব্যাপারী (২৬)। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে এনায়েতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইন প্রয়োগকারী সংস্থার এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০৮:১৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬