
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
নেশা ছেড়ে খেলায় আসো, সবার আগে বাংলাদেশ গড় এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. সেলিম রেজা (এমপি)। এ সময় তিনি বলেন, খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও দর্শক উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, টুর্নামেন্টের মাধ্যমে যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে।
Reporter Name 








