Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল

  • Reporter Name
  • Update Time : ১০:৫৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১২৭ Time View

মান্নান শেখ, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির নেতা হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল। আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন ও জনগণের সমর্থন পেলে নাগরিক সেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল জানান, ২০০৪ সালে প্রতিষ্ঠিত বেলকুচি পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। যমুনা নদী তীরবর্তী এ পৌরসভায় বিপুল সংখ্যক মানুষের বসবাস। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে পৌরবাসীর জীবনমান আরও উন্নত করা সম্ভব বলে তিনি মনে করেন।
নিজের রাজনৈতিক জীবনের বিষয়ে তিনি বলেন, ১৯৯০ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু। পরবর্তীতে তিনি বেলকুচি উপজেলা ছাত্রদলের সভাপতি, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

তিনি দাবি করেন, রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে হামলা, নির্যাতন ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। এছাড়া অতীতে স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল পাননি বলেও উল্লেখ করেন। আব্দুর রাজ্জাক মণ্ডল বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে বেলকুচি পৌরসভায় আইন-শৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশন নির্মাণ, নাগরিক বিনোদনের জন্য পৌর পার্ক, ঈদের জামাতের জন্য পৌর ঈদগাহ মাঠ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আধুনিক হকার্স মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া পৌর বাজার আধুনিকায়ন, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ নাগরিক সেবার বিভিন্ন খাতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বলেন, দলীয় মনোনয়ন ও পৌরবাসীর সমর্থন পেলে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব বেলকুচি পৌরসভা গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। উল্লেখ্য, আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরার অংশ হিসেবে হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল

Update Time : ১০:৫৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬