Dhaka ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ছাড়া হলো ২৮৫ কেজি পোনামাছ সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩ সিরাজগঞ্জের এমপি আইনুল হকের গাড়িবহরে হামলা মামলার প্রধান আসামি তমাল দুই দিনের রিমান্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জুবায়েরের নেতৃত্বে র‍্যালি, উঠল ত্যাগীদের মূল্যায়নের দাবি
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জের এমপি আইনুল হকের গাড়িবহরে হামলা মামলার প্রধান আসামি তমাল দুই দিনের রিমান্ডে

  • Reporter Name
  • Update Time : ১০:০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তমাল সরকারকে রায়গঞ্জ আমলি আদালতে হাজির করে। মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী সংস্থা তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক ওমর ফারুক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে আদালতের এপিপি রফিকুল ইসলাম ওরফে রফিক আকন্দ জানান, ঘটনার প্রকৃত কারণ ও হামলার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য উদঘাটনের লক্ষ্যে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুই দিনের রিমান্ড অনুমোদন করেছেন।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে একটি সভা শেষে ফেরার সময় সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার সময় সংসদ সদস্য অক্ষত থাকলেও তার ব্যবহৃত গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শামীমুল হাসান বাদী হয়ে তমাল সরকারকে প্রধান আসামি করে রায়গঞ্জ থানায় মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। পরে গত ২৪ আগস্ট রাতে ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ১৭ আগস্ট একই মামলায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পরে মঙ্গলবার তারা জামিনে মুক্তি পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া

সিরাজগঞ্জের এমপি আইনুল হকের গাড়িবহরে হামলা মামলার প্রধান আসামি তমাল দুই দিনের রিমান্ডে

Update Time : ১০:০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬