Dhaka ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ছাড়া হলো ২৮৫ কেজি পোনামাছ সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩ সিরাজগঞ্জের এমপি আইনুল হকের গাড়িবহরে হামলা মামলার প্রধান আসামি তমাল দুই দিনের রিমান্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জুবায়েরের নেতৃত্বে র‍্যালি, উঠল ত্যাগীদের মূল্যায়নের দাবি
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ছাড়া হলো ২৮৫ কেজি পোনামাছ

  • Reporter Name
  • Update Time : ০১:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ Time View

নিজস্ব প্রতিবেদক:
মৎস্যসম্পদ বৃদ্ধি ও দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে নদী, বিল, পুকুরসহ বিভিন্ন জলাশয়ে ২৮৫ দশমিক ৭২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার সাতটি জলাশয়ে এ কর্মসূচি পালন করা হয়। আশরাফুল উলুম ষোল মাইল হাফিজিয়া মাদ্রাসার পুকুর, ফুলজোড় নদী, উপজেলা পরিষদ পুকুর, রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুর, ইছামতি নদীর পাঙ্গাসী ব্রিজসংলগ্ন এলাকা, দুবলা গাড়ি বিল ও সলঙ্গার গাড়াদহ নদীতে এসব পোনামাছ ছাড়া হয়। এর মধ্যে ফুলজোড় নদীতে ৫৫ কেজি, ইছামতি নদীতে ৭০ কেজি এবং অন্যান্য জলাশয়ে বাকি পোনামাছ অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আয়নুল হক। এ সময় রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান উপস্থিত ছিলেন। রায়গঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা জানান, জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ছাড়া হলো ২৮৫ কেজি পোনামাছ

Update Time : ০১:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬