Dhaka ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

  • Reporter Name
  • Update Time : ০৪:১৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ Time View

লুৎফর রহমান,তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে কৃষকের আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার পর যেকোনো সময় পৌরসভার খুটিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক হায়দার আলী। জানা যায়, রাতে দুর্বৃত্তরা হায়দার আলীর গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে গোয়ালঘরে থাকা আটটি গরু নিয়ে পালিয়ে যায়। সকালে গোয়ালঘরে গিয়ে গরু না পেয়ে বিষয়টি বুঝতে পারেন পরিবারের সদস্যরা। পরে আশপাশের এলাকায় খোঁজ করেও গরুগুলোর সন্ধান পাওয়া যায়নি।

হায়দার আলীর ছেলে জাহিদ হাসান বলেন, একসঙ্গে আটটি গরু চুরি হয়ে যাওয়ায় তাদের পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধ চোরের দল রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় এলাকায় গরু পালনকারী কৃষক ও খামারিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। চুরি ঠেকাতে রাতের পাহারা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, চুরি যাওয়া গরু উদ্ধার ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। স্থানীয়রা জানান, গত মাসেও উপজেলার তিন কৃষকের ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। একের পর এক গরু চুরির ঘটনায় কৃষক ও খামারিদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

Update Time : ০৪:১৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬