Dhaka ০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার

  • Reporter Name
  • Update Time : ০১:২৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩ Time View

লুৎফর রহমান,তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের মনোহরপুর গ্রামের পশ্চিমপাড়ায় ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রায় ৪০টি পরিবারের একমাত্র চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে কৃষক, চাকরিজীবী, নারী, শিশু ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনায় প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও।

অভিযোগ সূত্রে জানা যায়, মনোহরপুর জামে মসজিদ ও ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় বসবাসকারী প্রায় ৪০টি পরিবার বংশপরম্পরায় ঈদগাহ মাঠের পাশের একটি রাস্তা ব্যবহার করে আসছে। এই পথ দিয়েই তারা কৃষিপণ্য পরিবহন, রোগী আনা-নেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতেন। সম্প্রতি ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর নির্মাণের সময় ওই পথটি বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসীর চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে অভিযোগ করা হয়। এতে জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, কৃষিকাজ এবং শিক্ষার্থীদের যাতায়াতে নানা সমস্যার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে গ্রাম্য প্রধান মো. সাখাওয়াত হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চলাচলের জন্য বিকল্প একটি রাস্তা রয়েছে। তারা সেই পথ ব্যবহার করতে পারবেন। তবে ভুক্তভোগীদের দাবি, বিকল্প পথটি অত্যন্ত সরু এবং স্বাভাবিক চলাচলের উপযোগী নয়। শাহ আলম প্রামাণিক, জমিনা খাতুন, লাইলী খাতুনসহ একাধিক বাসিন্দা জানান, ঈদগাহ মাঠের উন্নয়ন ও প্রাচীর নির্মাণে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু দীর্ঘদিনের ব্যবহৃত একমাত্র চলাচলের পথটি বন্ধ করে দেওয়ায় তারা কার্যত অবরুদ্ধ অবস্থায় পড়েছেন। তাদের ভাষ্য, এই পথ বন্ধ থাকলে সন্তানদের স্কুলে যাতায়াত, মসজিদে নামাজ আদায় এবং জরুরি প্রয়োজনে বের হওয়াও কঠিন হয়ে পড়বে। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার

চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার

Update Time : ০১:২৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬