Dhaka ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  • Reporter Name
  • Update Time : ০৫:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১৫৪ Time View

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতি এবং সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো. জহুরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে প্রতিবাদ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় মাধাইনগর ইউনিয়নের গুড়মা এলাকায় ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আবু বক্কর। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি আবু মুসা, মাধাইনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি পিএম আইয়ুব আলী, বিএনপি নেতা আশরাফ আলী, সাবেক ছাত্রনেতা রাশিদুল হাসানসহ স্থানীয় নেতারা। বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে মো. জহুরুল ইসলামের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তারা এসব অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে বলেন, গুজব ও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের সমর্থন নষ্ট করা যাবে না। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Update Time : ০৫:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬