Dhaka ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

  • Reporter Name
  • Update Time : ০৮:৫০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১৩৮ Time View

মান্নান শেখ সিরাজগঞ্জ (বেলকুচি) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন রাজীব হোসেন। রাজীব হোসেন দীর্ঘদিন ধরে ছাত্র ও দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৬ সালে দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি, ২০০১ সালে বেলকুচি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, ২০১২ সালে বেলকুচি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ২০১৬ সালে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং ২০২১ সালে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তিনি বলেন, জনগণ ও দলের সমর্থনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে ইউনিয়নে সুশাসন প্রতিষ্ঠা, চাঁদাবাজি ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে কাজ করবেন। পাশাপাশি ৪ নং দৌলতপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাজীব হোসেন আরও বলেন, দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করেছেন। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যেতে চান। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে জানান, রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-মাদ্রাসা এবং অন্যান্য অবকাঠামোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। শেষে তিনি ৪ নং দৌলতপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “আমি চেয়ারম্যান নয়, আপনাদের একজন সেবক হিসেবে কাজ করতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

Update Time : ০৮:৫০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬