Dhaka ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

  • Reporter Name
  • Update Time : ০১:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

নিজস্ব প্রতিবেদক:
বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগকে এগিয়ে নিতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পাঁচ হাজার শিক্ষার্থীর মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আয়োজন করেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ টুকুর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কোনাবাড়ী ইসাহাক উচ্চ বিদ্যালয়, জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়, জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ মোট আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে আব্দুল্লাহ আল কায়েস বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে কামারখন্দ উপজেলায় চলতি বছরে প্রায় ৫০ হাজার গাছের চারা বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে আটটি বিদ্যালয়ের পাঁচ হাজার শিক্ষার্থীর হাতে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের প্রতিটি চারা যত্নসহকারে রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Update Time : ০১:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬