Dhaka ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ১১:৫৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে চার দিনব্যাপী অনুষ্ঠিত এ নিয়োগ কার্যক্রমে অংশ নেন বিপুলসংখ্যক চাকরি প্রত্যাশী। পুরো পরীক্ষা জুড়ে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ও কঠোর নজরদারি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমে নিয়োগের জন্য মোট ১ হাজার ৭৭ জন প্রার্থী আবেদন করেন। আবেদনপত্র যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১ আগস্ট থেকে তথ্য সংগ্রহকারী পদের পরীক্ষা শুরু হয়ে ৩ আগস্ট পর্যন্ত চলে। এরপর ৪ আগস্ট সুপারভাইজার পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি পরীক্ষা সুশৃঙ্খল ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়। পরীক্ষা চলাকালে কোনো ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি।

নিয়োগ কমিটির সভাপতি ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, ১ আগস্ট থেকে শুরু হওয়া ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ৪ আগষ্টে সফলভাবে শেষ হয়েছে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। আগামী ৭ আগস্টের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, মেধা, যোগ্যতা ও নির্ধারিত নীতিমালার ভিত্তিতে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিতদের মাধ্যমে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যাতে সরকারের এ গুরুত্বপূর্ণ কর্মসূচির জন্য নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ নিশ্চিত করা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

Update Time : ১১:৫৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬