
লুৎফর রহমান, তাড়াশ প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিরাজগঞ্জে ‘দ্বীনী শিক্ষার্থী ও আলেম-ওলামাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে এবং ইসলামিক ফাউন্ডেশন, সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
আলোচনা সভায় জেলার বিশিষ্ট আলেম-ওলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দ্বীনী শিক্ষার্থী ও আলেম-ওলামাদের দায়িত্ব ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Reporter Name 








