Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক সাহেদ আলী আর নেই রায়গঞ্জের বারইভাগে শহীদ নজরুল ইসলাম সড়কের শুভ উদ্বোধন সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:৫৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১ Time View

নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি ঐতিহাসিক মাইলফলক। এই আন্দোলনে আত্মত্যাগকারীদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আলী মর্তুজা, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মোশারফ হোসেন আকন্দ, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি মো. মোজাহেদুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীর এবং উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাহাদত হোসেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। সেই লক্ষ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ১০:৫৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬