
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের কৃতি সন্তান, সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাহেদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁকে একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে স্মরণ করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আছর আগরপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে দরগা কবরস্থানে তাঁকে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে সকল সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীকে জানাজায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন,আমীন।
Reporter Name 











