Dhaka ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
পাবনায় ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার তাড়াশে যুবদল নেতা মাসুমের অর্থায়নে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত সলঙ্গায় ১,৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রায়গঞ্জে জমজমাট নৌকা বাইচ, ফুলজোড় নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ঢল বেড়ার পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মী-সমর্থকেরা এনায়েতপুরে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সনদ বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জুপিটারের গণসংযোগ চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: পর্যটনমন্ত্রী বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা জব্দ প্রয়াত সাংবাদিক সাহেদ আলী স্মরণে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: পর্যটনমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১২:২৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

লুৎফর রহমান, তাড়াশ:
বাংলাদেশের অন্যতম বৃহৎ জলাভূমি চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য পর্যটকদের আকৃষ্ট করতে পারে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। শনিবার (৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলের মান্নাননগর এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। চলনবিল অঞ্চলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে মন্ত্রী ওই এলাকা পরিদর্শন করেন। পর্যটনমন্ত্রী বলেন, চলনবিল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়, এর বিস্তৃত এলাকায় রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য ও নানা ঐতিহাসিক-পুরাকীর্তির নিদর্শন। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানকে ঘিরে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পরিকল্পিতভাবে এসব সম্পদকে কাজে লাগানো গেলে চলনবিল দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে।

তিনি আরও বলেন, চলনবিলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এটিকে আধুনিক ও দর্শনীয় পর্যটন অঞ্চলে রূপ দিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দ্রুত শুরু করা হবে। এ সময় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান এবং তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফছার আলী। সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাবনায় ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: পর্যটনমন্ত্রী

Update Time : ১২:২৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬