Dhaka ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
পাবনায় ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার তাড়াশে যুবদল নেতা মাসুমের অর্থায়নে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত সলঙ্গায় ১,৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রায়গঞ্জে জমজমাট নৌকা বাইচ, ফুলজোড় নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ঢল বেড়ার পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মী-সমর্থকেরা এনায়েতপুরে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সনদ বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জুপিটারের গণসংযোগ চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: পর্যটনমন্ত্রী বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা জব্দ প্রয়াত সাংবাদিক সাহেদ আলী স্মরণে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সলঙ্গায় ১,৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:২৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৬ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের সলঙ্গা থানায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ মোস্তাক আহমেদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।
রোববার (৯ আগস্ট) ভোর ৩টা ৪৫ মিনিটে সলঙ্গা থানার হোটেল নিউ মায়ের আঁচলের বিপরীত পাশে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি আভিযানিক দল। র‌্যাব-১২-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোস্তাক আহমেদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোস্তাক আহমেদ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ১৮ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাক দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তিনি কুমিল্লা থেকে ইয়াবা সংগ্রহ করে নিজের কাছে রাখতেন। পরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় এসব মাদকদ্রব্য বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। র‌্যাব-১২ জানায়, দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের সরবরাহ ও বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সলঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার মোস্তাক আহমেদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। র‌্যাব-১২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাবনায় ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সলঙ্গায় ১,৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০৭:২৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬