
মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর:
শাহজাদপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু, ভাইস চেয়ারম্যান মাহবুবে সোবহান শেখ সজল মিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী খাতুন মঙ্গলবার (২৫ জুন) শপথ গ্রহণ করলেন। রাজশাহী শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহী বিভাগের ৩য় ও ৪র্থ পর্যায়ের নির্বাচনে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীগন আজ শপথ নেন। তাদের এ শপথ গ্রহনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদের দায়িত্ব পালনের যাত্রা শুরু হলো।
Reporter Name 























