
মোঃ মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৬ দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ শে জুন সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার নাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জেরিন আহমেদ। পরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয় এবং কৃষি মেলাতে মোট ১৫ টি স্টল বসেছে।
Reporter Name 























