Dhaka ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
পাবনায় ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার তাড়াশে যুবদল নেতা মাসুমের অর্থায়নে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত সলঙ্গায় ১,৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রায়গঞ্জে জমজমাট নৌকা বাইচ, ফুলজোড় নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ঢল বেড়ার পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মী-সমর্থকেরা এনায়েতপুরে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সনদ বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জুপিটারের গণসংযোগ চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: পর্যটনমন্ত্রী বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা জব্দ প্রয়াত সাংবাদিক সাহেদ আলী স্মরণে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

নার্সিং ভর্তিচ্ছুদের জন্য এসবিজিএসএন‘র হেল্প ডেস্ক, বিনামূল্যে পানি-স্যালাইন প্রদান

  • Reporter Name
  • Update Time : ১০:২৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • ৪৫১ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য হেল্প ডেস্ক বসিয়েছে বেসরকারী নার্সিং কলেজের শিক্ষার্থীদের সংগঠন সোসাইটি অব বাংলাদেশ গ্র্যাজেুয়েট স্টুডেন্ট নার্সেস (এসবিজিএসএন)। শনিবার (৪ মে) সকালে নগরীর ঘোষপাড়া মোড় এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের সামনে সংগঠনটির রামেবি শাখার পক্ষ থেকে এ হেল্প ডেস্ক বসানো হয়। এ সময় বিনামূল্যে স্যালাইন ও সুপেয় পানি পান করান নার্সিং শিক্ষার্থীরা।

এসবিজিএসএন‘র রামেবি শাখার সভাপতি মো. হাবিবুল্লাহর বিশেষ উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে তিনি নেতৃত্ব দেন। সার্বিক দায়িত্বে ছিলেন- স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নবাজ’-এর প্রতিষ্ঠাতা সাংবাদিক আমানুল্লাহ আমান, রাজশাহী ইসলামী ব্যাংক নার্সিং কলেজের বিএসসি শেষ বর্ষের শিক্ষার্থী নাহিদ হোসেন, সালমান হোসেন ও জুনায়েদ আহমেদ।

এ সময় রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সাগর, রাজশাহী নার্সিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাবেক সভাপতি মুশফিকুর রহমান কানন, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন রাজশাহী জেলার সভাপতি মো. রিয়াজুল ইসলাম, পবার সাবেক ছাত্রলীগ নেতা সাইদ হাসান তুষার, রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশন নার্সিং কলেজের বিএসসি শেষ বর্ষের শিক্ষার্থী কৌশিক আহমেদ এবং ইসলামী ব্যাংক নার্সিং কলেজের শিক্ষার্থী মো. আসাদসহ এসবিজিএসএন‘র অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিন এসবিজিএসএন‘র হেল্প ডেস্ক থেকে রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে নার্সিং পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিনামূল্যে স্যালাইন ও সুপেয় পানি পান করানো হয়। সরকার থেকে দেয়া পরীক্ষার নির্দেশনা অনুসরণ না করেই অনেকে মোবাইল, ঘড়ি, ছাতা ও ব্যাগসহ বিভিন্ন জিনিস নিয়ে এসে পড়েন বিপাকে। তাদের সেসব জিনিসপত্র হেল্প ডেস্কের হেফাজতে গচ্ছিত রাখা হয়। পরীক্ষা শেষে বুঝিয়ে দেয়া হয় তাদের নিজ নিজ জিনিস। আগামীতেও এ ধরণের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন এসবিজিএসএন‘র নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাবনায় ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নার্সিং ভর্তিচ্ছুদের জন্য এসবিজিএসএন‘র হেল্প ডেস্ক, বিনামূল্যে পানি-স্যালাইন প্রদান

Update Time : ১০:২৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪