Dhaka ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
পাবনায় ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার তাড়াশে যুবদল নেতা মাসুমের অর্থায়নে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত সলঙ্গায় ১,৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রায়গঞ্জে জমজমাট নৌকা বাইচ, ফুলজোড় নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ঢল বেড়ার পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মী-সমর্থকেরা এনায়েতপুরে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সনদ বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জুপিটারের গণসংযোগ চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: পর্যটনমন্ত্রী বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা জব্দ প্রয়াত সাংবাদিক সাহেদ আলী স্মরণে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১২:২৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • ৫২৩ Time View

সাইদুল ইসলাম আবির:

সিরাজগঞ্জের রায়গঞ্জে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় তীব্র তাপদাহের মধ্যে পথচারী, রিকশা ও ট্রাক চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেন সামাজিক উন্নয়ন মূলক অগ্রযাত্রা পল্লী উন্নয়ন সংস্থা। অগ্রযাত্রা পল্লী উন্নয়ন সংস্থা’র এই কার্যক্রমের জন্য ধন্যবাদ জানিয়ে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শ্রমজীবীরা বলেন, এবারের গরমে কিছুক্ষণ পরপর তৃষ্ণা পায়, তাই পানি পানের ব্যবস্থা করায় তারা খুবই খুশি।

সামাজিক উন্নয়ন মূলক সংস্থাটির চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, চলমান তাপদাহ থেকে সহসাই মিলছে না মুক্তি, অসহনীয় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তাই আমাদের অগ্রযাত্রা পল্লী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে আজ পথচারী, রিকশা ও ট্রাক চালকসহ শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেছি।তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য এই কথায় বিশ্বাস রেখে  শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের এই তীব্র তাপদাহে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। তিনি আরো বলেন,জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় মানুষকে সচেতন করাও আমাদের অন্যতম উদ্দেশ্য ছিলো। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক হাজী গোলাম মোস্তফা ইকবাল, সাংগঠনিক সম্পাদক ভিপি শামীমসহ সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাবনায় ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রায়গঞ্জে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

Update Time : ১২:২৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪