Dhaka ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৫৯ বছরের শিক্ষাযাত্রায় গৌরবের অর্জন, এসএসসিতে রায়গঞ্জের শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ, তাড়াশে বিক্ষোভ পাবনায় ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার তাড়াশে যুবদল নেতা মাসুমের অর্থায়নে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত সলঙ্গায় ১,৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রায়গঞ্জে জমজমাট নৌকা বাইচ, ফুলজোড় নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ঢল বেড়ার পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মী-সমর্থকেরা এনায়েতপুরে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সনদ বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জুপিটারের গণসংযোগ চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: পর্যটনমন্ত্রী
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

৫৯ বছরের শিক্ষাযাত্রায় গৌরবের অর্জন, এসএসসিতে রায়গঞ্জের শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়

  • Reporter Name
  • Update Time : ১০:১৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

নিজস্ব প্রতিবেদক :
১৯৬৭ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার আলো ছড়িয়ে আসছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাদপুর সাহেবগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। দীর্ঘ ৫৯ বছরের পথচলায় এবার সাফল্যের নতুন পালক যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটির মুকুটে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উপজেলার সাধারণ এসএসসিতে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে বিদ্যালয়টি। এ বছর ৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৯ দশমিক ১০ শতাংশ। এর মধ্যে দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে ৪৬০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে ৩৪০ জন ছাত্র ও ১২০ জন ছাত্রী।

বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সিয়াম হোসেন বলেন, শিক্ষকদের পরামর্শ, নিয়মিত পড়াশোনা ও অনুশীলন আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এ সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে ভালো কিছু করতে চাই। আরেক  জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সাদিয়া সুলতানা লুবনা বলেন, ভালো ফলাফল করতে পেরে খুবই আনন্দিত। শিক্ষক ও পরিবারের সহযোগিতাই এ সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে। ভবিষ্যতে আরও ভালো করে বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে চাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতায় এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৫৯ বছরের শিক্ষাযাত্রায় গৌরবের অর্জন, এসএসসিতে রায়গঞ্জের শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়

৫৯ বছরের শিক্ষাযাত্রায় গৌরবের অর্জন, এসএসসিতে রায়গঞ্জের শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়

Update Time : ১০:১৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬