
কাজিপুর প্রতিনিধিঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এ উচ্চ লাফে মেয়েদের মধ্যে রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মোছা. সুমাইয়া খাতুন ।
সুমাইয়া খাতুন উপজেলার পশ্চিম বেতগাড়ী গ্রামের আব্দুল লতিফ ও মনোয়ারা খাতুন দম্পতির মেয়ে ।(২৮ এপ্রিল) সোমবার দুপুরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, গত রবিবার রাজশাহীর হেলেনাবাদ কলোনী মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উচ্চ লাফে অংশ নিয়ে সুমাইয়া খাতুন প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
কাজিপুর উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান জানান, সুমাইয়ার জন্যে আমরা গর্বিত। আশা করি জাতীয় পর্যায়েও সে সফলতা বয়ে আনবে এবং কাজিপুর উপজেলার মুখ উজ্জ্বল করবে।
Reporter Name 
























