Dhaka ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

কাজিপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ১৫০ Time View

কাজিপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জুন) বিকেলে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া ইকো পার্ক মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ নেয় কাজিপুর পৌরসভা একাদশ ও ফুলজোড় একাদশ একাডেমি। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল সমতায় থাকায় খেলার ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। টাইব্রেকারে ১-০ ব্যবধানে জয়লাভ করে কাজিপুর পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে। তাই তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক বিকাশের জন্য প্রতিটি এলাকায় খেলাধুলার সুযোগ আরও বাড়াতে হবে। তিনি কাজিপুরে আরও দুটি আধুনিক খেলার মাঠ নির্মাণের পরিকল্পনার কথাও জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রতন এবং আলহাজ মিজানুর রহমান বাবলু। এছাড়া উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, থানা অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, যুবদলের সাবেক সভাপতি আল আমিন, মো. আলী হোসেন, মো. আশরাফ আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব পালন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পালসার মোটরসাইকেল এবং রানারআপ দলের হাতে ডিসকভার মোটরসাইকেল পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ। স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্ট এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

কাজিপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

Update Time : ০৫:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬