Dhaka ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে জমজমাট নৌকা বাইচ, ফুলজোড় নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ঢল বেড়ার পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মী-সমর্থকেরা এনায়েতপুরে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সনদ বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জুপিটারের গণসংযোগ চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: পর্যটনমন্ত্রী বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা জব্দ প্রয়াত সাংবাদিক সাহেদ আলী স্মরণে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রকল্পে কাজ ছাড়াই ২৭ কোটি টাকার বেশি বিল উত্তোলনের অভিযোগ তাড়াশে নিখোঁজ সিএনজি চালকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ রায়গঞ্জে ১১ দলীয় ঐক্যের সমাবেশে জুলাই সনদ বাস্তবায়নের দাবি
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

র‌্যাব-১২’র সদর কোম্পানির অভিযানে ক্লুলেস লিচু ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন

  • Reporter Name
  • Update Time : ০১:৪৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • ৪৬৩ Time View

এইচ এম ফারুক, স্টাফ রিপোর্টারঃ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিকনির্দেশনায় গত ০৬ জুন ২০২৩ খ্রিঃ রাত্রি ০২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদর কোম্পানির আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ‘‘সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্ত¡র এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। সাইদুর রহমান (২৮), পিতা- মোঃ ফজলুর রহমান, সাং-দিয়া সাতুরিয়া, ২। মোঃ আজিজুল হক (৪৮), পিতা- মোঃ হাফিজ উদ্দিন, সাং-গাজীপুর, ৩। মোঃ মোজাম্মেল হক (৪৫), পিতা-মৃত চাঁন মিয়া, সাং-কাঠাল বাড়িয়া, ৪। মোঃ মতিউর রহমান (৪৩), পিতা-সামছু মিয়া, সাং-বড় বাড়িয়া, সর্ব থানা-নাটোর সদর, জেলা-নাটোর, ৫। মোঃ উজ্জল হোসেন (৩৪), পিতা- মোঃ আলী হোসেন, সাং-বিটিবাড়ী, থানা-মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ ও ৬। মোঃ সুজন মিয়া (২৯), পিতা-মোঃ আব্দুল জলিল, সাং-কুটিবাড়ী চাঁনপুর, থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইলগণকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামিগণ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মামলা নং-০৯, তারিখ-০৫/০৬/২৪, পেনাল কোড-১৮৬০ ধারা ৩২৩/৩০৭/৩০২/৩৭৯/৫০৬/৩৪ এর মামলার ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম মোঃ হেলাল শেখ (৩৬) একজন লিচু ব্যবসায়ী। ০৩ জুন ২০২৪ খ্রিঃ তারিখে তিনি পাবনা জেলার দাশুড়িয়া এলাকার বিভিন্ন জায়গা থেকে লিচু ক্রয় করে অজ্ঞাতনামা আরেকজন লিচু ব্যবসায়ীর সাথে একটি ট্রাকযোগে (যার রেজি নং যশোর-ট-১১-২৬২৯) সিরাজগঞ্জের দিকে আসছিলেন। ট্রাকে তারা দুইজন ছাড়াও আরও ৬/৭ জন ব্যক্তি ছিল এবং তারা নিজেদের কে গরু ব্যবসায়ী বলে পরিচয় দেয়। পরবর্তীতে রাত্রি ১০.৩০ ঘটিকার সময় নাটোর জেলার কাঁচিকাটা টোলপ্লাজা পার হওয়ার পর উক্ত ব্যক্তিগন খুন ও লিচু আত্মসাতে উদ্দেশ্যে ভিকটিমকে ও অজ্ঞাতনামা ব্যক্তিকে হাত-পা বেঁধে এলোপাতারিভাবে মারপিট করে গুরুতর জখম করে। রাত্রি আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন বোয়ালিয়া এলাকায় ভিকটিম ও অজ্ঞাতনামা ব্যক্তিকে হাত- পা ও চোখ বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে দেয়। ভিকটিমের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে দুইজনকে উদ্ধার পূর্বক শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে অজ্ঞাতনামা লিচু ব্যবসায়ীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখিত ঘটনাটি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলশ্রুতিতে হত্যাকারীদের গ্রেফতার করতে র‌্যাব-১২ ছায়াতদন্ত শুরু করে এবং উপরোল্লেখিত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।     

গ্রেফতারকৃত আসামিগণকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে জমজমাট নৌকা বাইচ, ফুলজোড় নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ঢল

র‌্যাব-১২’র সদর কোম্পানির অভিযানে ক্লুলেস লিচু ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন

Update Time : ০১:৪৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪