
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৯ এপ্রিল উপজেলার খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন নামে এক সামাজিক সংগঠন অসহায় ১৫০ জনের মাঝে বিনামূল্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে।সংগঠনটির প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান বলেন, আমাদের সংগঠন সবসময় চেষ্টা করে মানুষের পাশে থাকার জন্য। ঈদে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, আমরা যেনো আমাদের সংগঠন থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।যাদের প্রয়োজন তাদের পাশে থেকে যেনো সর্বোচ্চ সহযোগিতা করতে পারি এজন্য আপনারা আমাদের জন্য দোয়া ও সহযোগীতা করবেন।তিনি আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করে বলেন তুমি আমাকে এতটুকু ধন সম্পদ দিও যেন নিজের পেট চলে আর বাকি সম্পদ ধারা যেন অপর ভাইয়ের সাহায্য করতে পারি
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সাব্বির আহমদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
Reporter Name 






















