Dhaka ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, নানা আয়োজনে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

  • Reporter Name
  • Update Time : ০১:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫১ Time View

নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

শনিবার একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপি, রায়গঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহায়মেনুর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মাতৃভাষার শুদ্ধ চর্চা, সংরক্ষণ ও নতুন প্রজন্মের মধ্যে ভাষার প্রতি ভালোবাসা জাগ্রত করার আহ্বান জানান। তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি আত্মপরিচয়ের ভিত্তি লাভ করেছে। দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে রায়গঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, নানা আয়োজনে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Update Time : ০১:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬