Dhaka ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

তাড়াশে মহান শহীদ দিবস উপলক্ষে পৌর জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০৩:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৮৮ Time View

লুৎফর রহমান, তাড়াশ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ পৌর শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি রমজান উপলক্ষে ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের ত্যাগের বিনিময়েই বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। মাতৃভাষার মর্যাদা রক্ষা ও জাতীয় চেতনা সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর খ. ম. সাকলাইন, উপজেলা কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক আবুল বাশার, ৪ নম্বর ওয়ার্ড পৌর জামায়াতের সভাপতি হায়দার আলী ফকির, পৌর যুব জামায়াতের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং জামায়াত নেতা মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে মহান শহীদ দিবস উপলক্ষে পৌর জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল

Update Time : ০৩:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬