Dhaka ০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

চিরিরবন্দরে নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ০১:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৬৯ Time View

চিরিরবন্দর প্রতিনিধি:

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া-এর সঙ্গে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ইছমতি সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত সংসদ সদস্য দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্যে তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে দায়িত্বশীলভাবে সেবা প্রদানের নির্দেশনা দেন এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কৃষি, প্রাণিসম্পদ, সমাজসেবা ও শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় শিক্ষা ও স্বাস্থ্য খাতের চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চিরিরবন্দরে নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা

Update Time : ০১:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬