Dhaka ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

হাটিকুমরুলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

  • Reporter Name
  • Update Time : ০২:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২২৫ Time View

মোঃআখতার হোসেন হিরন:

সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে হাটিকুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান হেলালের সঞ্চালনায় কার্যক্রম পরিচালিত হয়।

দোয়া মাহফিল উপলক্ষে কোরআন খতম, বিশেষ দোয়া ও উপস্থিত নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় মরহুমা খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য দেন রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ভিপি আইনুল হক, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার ও গোলাম হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এম. মেহেদী হাসান আমজাদ, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রঞ্জু আহমেদ মুন্সিসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। পরিশেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

হাটিকুমরুলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

Update Time : ০২:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬