Dhaka ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ২৫০ Time View
স্টাফ রিপোর্টার  :
সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন রায়গঞ্জ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. শাহিন সরকার ও উপজেলা কৃষকদলের সভাপতি মো. আবুল কালামের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসনুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইমামদের ধর্মীয় শিক্ষা প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক ভূমিকা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষকে সচেতন ও সৎপথে পরিচালিত করতে ইমামদের দায়িত্ব আরও বৃদ্ধি পেয়েছে। তারা মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে ইমামদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সম্মেলন ইমামদের দক্ষতা বৃদ্ধি ও সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

রায়গঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

Update Time : ০৯:৩৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬