Dhaka ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ছাড়া হলো ২৮৫ কেজি পোনামাছ সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

তাড়াশে কাঞ্চনেশ্বর মধ্যপাড়া জামে মসজিদের টাইলস কাজের শুভ উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৪:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ২০৩ Time View

লুৎফর রহমান, তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর মধ্যপাড়া জামে মসজিদের টাইলস স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১২ মে) দুপুরে মসজিদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাইলস কাজের উদ্বোধন করেন মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতি এবং মাধাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো. জহুরুল ইসলাম। জানা যায়, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি ইউনিয়নের ২৬টি মসজিদ ও ৬টি মন্দিরে টাইলস স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে কাঞ্চনেশ্বর মধ্যপাড়া জামে মসজিদে টাইলস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মো. জহুরুল ইসলাম নিজস্ব অর্থায়নে মসজিদটির টাইলস স্থাপনের পুরো ব্যয়ভার বহন করছেন বলে আয়োজকরা জানান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশরাফ আলী, পিএম আইয়ুব আলী, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান, মসজিদ কমিটির সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক আলেপ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহুরুল ইসলাম বলেন, “এলাকার উন্নয়নে সবসময় নিজেকে নিয়োজিত রাখতে চাই। মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। আপনাদের সমর্থন পেলে এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ

তাড়াশে কাঞ্চনেশ্বর মধ্যপাড়া জামে মসজিদের টাইলস কাজের শুভ উদ্বোধন

Update Time : ০৪:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬