Dhaka ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ছাড়া হলো ২৮৫ কেজি পোনামাছ সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে চাঞ্চল্যকর ঘটনার পর ১০ লাখ টাকা কাবিনে ইমামের বিয়ে সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০৯:১৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এক নারীকে ঘিরে স্থানীয় একটি মসজিদের ইমামকে নিয়ে সৃষ্টি হওয়া চাঞ্চল্যের অবসান ঘটেছে বিয়ের মধ্য দিয়ে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দুই পরিবারের সম্মতিতে ১০ লাখ টাকা কাবিন নির্ধারণ করে তাদের বিয়ে সম্পন্ন করা হয়েছে। শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মো. সেলিম ওই এলাকার মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের বাড়িতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে এলাকাবাসী সেখানে গিয়ে তাকে আটক করে এবং বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই দুজনের মধ্যে যোগাযোগ ছিল এবং এ নিয়ে এলাকায় নানা গুঞ্জনও ছিল। ঘটনার পর উভয় পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বিদের উদ্যোগে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো হয়।

এ বিষয়ে মো. সেলিম জানান, প্রায় দেড় মাস আগে মুঠোফোনে তাদের পরিচয় ও যোগাযোগ শুরু হয়। পরবর্তীতে সেই সম্পর্ক গভীর হয় এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতেই তিনি ওই রাতে শানু বেগমের বাড়িতে যান। অপরদিকে, শানু বেগম বলেন, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া রয়েছে। তিনি স্বেচ্ছায় মো. সেলিমকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চান এবং সামাজিক স্বীকৃতির মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হওয়ায় তিনি সন্তুষ্ট। পরে স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে ১০ লাখ টাকা কাবিন ধার্য করে উভয়ের বিয়ে সম্পন্ন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। তবে এ পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ

রায়গঞ্জে চাঞ্চল্যকর ঘটনার পর ১০ লাখ টাকা কাবিনে ইমামের বিয়ে সম্পন্ন

Update Time : ০৯:১৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬