
স্বদেশের খবর
ঢাকা: বাংলাদেশ পুলিশ বাহিনী শনিবার থেকে নতুন পোশাক পরিধান শুরু করেছে। প্রাথমিকভাবে ধাপে ধাপে ঢাকা মহানগর পুলিশ সদস্যদের জন্য সরবরাহ করা হচ্ছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, নতুন পোশাক ধীরে ধীরে সব সদস্যের কাছে পৌঁছানো হবে। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, “এখনো হাতে পাইনি, কিন্তু অল্প সময়ের মধ্যে পাওয়া যাবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পোশাক পরিবর্তন র্যাব ও আনসারের জন্যও প্রযোজ্য এবং তিনটি ভিন্ন ডিজাইন বেছে নেওয়া হয়েছে। তিনি আরও যোগ করেছেন, “পোশাক পরিবর্তনের সঙ্গে মনোভাবের পরিবর্তনও জরুরি।”
Reporter Name 























