Dhaka ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বেড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ২০ ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে ঋণের চেক বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ১২৬ Time View

শফিউল আযম, বিশেষ প্রতিবেদক:
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়া উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বেড়ার যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বেড়া বিআরডিবির ভারপ্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা সম্পদ কুমার কুন্ডু। আলোচনা সভায় বক্তব্য দেন ক্ষুদ্র উদ্যোক্তা সমবায়ী সাদিয়া আফরিন, বেড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম দিপু, বেড়া ইউসিসির সভাপতি আলম শেখ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাদি উজ জামান, বেড়া প্রেসক্লাবের সভাপতি মো. শফিউল আযমসহ বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। বক্তারা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সমবায়ভিত্তিক উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা বৃদ্ধি এবং বিআরডিবির ঋণ কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। সবশেষে ২০ জন ক্ষুদ্র উদ্যোক্তার হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেড়া বিআরডিবি কর্মকর্তা মো. ইকবাল বাহার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

বেড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ২০ ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে ঋণের চেক বিতরণ

Update Time : ০৯:৫৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬