Dhaka ০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

খেলাধুলায় সম্প্রীতির বার্তা— ক্ষিরতলায় উৎসবমুখর একদিনের ফুটবল টুর্নামেন্ট

  • Reporter Name
  • Update Time : ০৫:০০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৩৫৪ Time View

oplus_0

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষিরতলা আদিবাসী যুব সমাজের উদ্যোগে শুক্রবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “একদিনের ফুটবল টুর্নামেন্ট–২৫”। সকাল থেকেই ক্ষিরতলা ঐতিহ্যবাহী বুরুজ মাঠ ছিল উৎসবের আমেজ। মাঠের চারপাশে হাজারো দর্শকের উপস্থিতিতে দিনটি রূপ নেয় এক মিলনমেলায়।
ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নাজিমুদ্দিন কাজির সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা, অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার আহবায়ক ও সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান, সাবেক ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি রমজান আলী খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক নবীর উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, সাবেক সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি জিন্নাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক তছির উদ্দিন, পাঙ্গাসী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোতালেব সরকার মুরাদ সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন বলেন, “খেলাধুলা সমাজে শৃঙ্খলা, ঐক্য ও বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করে। রাজনীতি, ধর্ম বা জাতিগত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “তরুণদের এগিয়ে যেতে হবে ইতিবাচক কাজে— খেলাধুলা তার অন্যতম পথ। এই উদ্যোগ সবার জন্য অনুপ্রেরণার।”
দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় ৮টি স্থানীয় দল। প্রতিটি খেলায় ছিল দর্শকদের উচ্ছ্বাস আর করতালি। বিকেলে ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
টুর্নামেন্ট আয়োজক সুভাষ কুমার মাহাতো  জানান, এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো স্থানীয় তরুণদের ঐক্যবদ্ধ রাখা, মাদকমুক্ত সমাজ গঠন এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো। তারা আরও জানান, আগামী বছর এই প্রতিযোগিতা আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।#
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার

খেলাধুলায় সম্প্রীতির বার্তা— ক্ষিরতলায় উৎসবমুখর একদিনের ফুটবল টুর্নামেন্ট

Update Time : ০৫:০০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫