
স্বদেশের খবর:
টানা ব্যর্থতায় চাপে বাংলাদেশ দল। সমালোচনায় মুখর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ক্রিকেটারদের বিরুদ্ধে। তবে এসব উপেক্ষা করে মাঠের খেলায় মনোযোগ দিতে খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স।
বাংলাদেশ দলের সময়টা এখন ভালো যাচ্ছে না আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর দল ও ক্রিকেটারদের নিয়ে চলছে তীব্র সমালোচনা। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে।বুধবার দেশে ফেরার পর বিমানবন্দরে নাইম শেখ ও তাসকিন আহমেদদের লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে। কেউ ব্যঙ্গ করেছেন, কেউ বা ‘ভুয়া ভুয়া’ স্লোগান তুলে ক্ষোভ দেখিয়েছেন।
এমন পরিস্থিতিতে সমালোচনায় ক্ষুব্ধ হয়ে নাইম শেখ নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান। কিন্তু সেই পোস্ট উল্টো তাকে আরও বিতর্কে ফেলে দেয়। এই অবস্থায় ক্রিকেটারদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন,সামাজিক মাধ্যমে কী বলা হচ্ছে, তা নিয়ে ক্রিকেটারদের চিন্তা করা উচিত নয়।
সবাই নিজের মতো মতামত দিতে পারে। তবে আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এসবের জবাব দেওয়া একদমই প্রয়োজন নেই। তিনি সমর্থকদেরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। বিশেষ করে উইকেটকিপার জাকের আলিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন সিমন্স।
ক্রিকেটারদের প্রতি কোনোভাবেই বর্ণবাদী মন্তব্য করা উচিত নয়। আপনি যেখান থেকেই আসুন না কেন, এমন আচরণ গ্রহণযোগ্য নয়,বলেছেন বাংলাদেশ কোচ।
Reporter Name 
























