Dhaka ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জে স্পোর্টস ফর ডেভেলপমেন্ট দিবস পালন ও বালিকাদের কাবাডি প্রশিক্ষণের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৪:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ২৫৬ Time View

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো স্পোর্টস ফর ডেভেলপমেন্ট (S4D) দিবস পর্যবেক্ষণ কর্মসূচি ও তিন দিনব্যাপী বালিকাদের কাবাডি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন 

বৃহস্পতিবার (২২ মে) বিকাল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় পোরাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা নূরে এলাহী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোড়াবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কামাল উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও ইউনিসেফের সিএফ প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ছাত্র-ছাত্রী, খেলোয়াড়, কোচ এবং বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সচেতনতা ও খেলাধুলাভিত্তিক উন্নয়ন বিষয়ক আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী সামাজিক হাতিয়ার, যা তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সহায়তা করে।জেলা ক্রীড়া কর্মকর্তা নূরে এলাহী বলেন, “ইউনিসেফ বাংলাদেশ শিশু সুরক্ষা এবং ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে ইউনিসেফ আরও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ করলে তা তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”এ ছাড়াও, একই দিনে বিকেল সাড়ে ৫টায় বালিকাদের তিন দিনব্যাপী কাবাডি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে ২০ জন বালিকা কাবাডি প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ এবং সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

সিরাজগঞ্জে স্পোর্টস ফর ডেভেলপমেন্ট দিবস পালন ও বালিকাদের কাবাডি প্রশিক্ষণের উদ্বোধন

Update Time : ০৪:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫