
আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেকে সৌদি সফরের আআমন্ত্রন জানাতে সৌদি পররাষ্টমন্ত্রী যুক্তরাষ্টে গেছেন। সফরটি নিশ্চিত করতেই রিয়াদের এই মন্ত্রী এখন মার্কিন মুল্লুকে। বুধবার (৯ এপ্রিল) দেশটির একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় গাজা এবং ইয়েমেনের হুতিদের অবস্থা নিয়েও আলোচনা করবেন বলে রয়টার্সকে সূত্রটি জানিয়েছে। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন শুল্ক ঘোষণার আগে এই সফরটি নির্ধারিত হয়েছিল। ট্রাম্পের শুল্ক আরোপ বাজারকে বিপর্যস্ত করেছে এবং সৌদি আরবের প্রধান রপ্তানি তেলের দাম কমাতে পারে এমন বৈশ্বিক মন্দার আশঙ্কা তৈরি করেছে।
একটি সরকারি সূত্র প্রিন্স ফয়সালের ওয়াশিংটনে আগমনের বিষয়টি নিশ্চিত করলেও সফর সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। এতে আরও বলা হয়, প্রিন্স ফয়সাল বুধবার (৯ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করবেন। তবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে চাননি।
Reporter Name 
























