Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে সালথায় জামায়াতের  স্বাগত মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮০ Time View

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ফরিদপুরের সালথায় শান্তি পূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানানো হয়।

আজ শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলা মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মোঃ সোহরাব হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর প্রফেসর মাওলানা আবুল ফজল মুরাদ, নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী নসরু, ইউসুফদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সায়েম কাজী সহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ আজ বিপর্যস্ত। দুবেলা, দু-মুঠো খাবার জোগাড় করতেই তারা দিশেহারা হয়ে পড়ছে। এর মধ্যেই পবিত্র রমজান সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সুযোগ নিয়ে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটতে ব্যস্ত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে সালথায় জামায়াতের  স্বাগত মিছিল

Update Time : ০৩:৪৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫