
সাইদুল ইসলাম আবির:
সিরাজগঞ্জের রায়গঞ্জে জননেত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ১০ এপ্রিল রাতে উপজেলার মোজাফফরপুর গ্রামে অসহায় ও দুঃস্থ ৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
চান্দাইকোনা ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক,সাবেক ইউপি চেয়ারম্যান টিএম শফিকুল ইসলাম ঝন্টুর বড় ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম যাওয়াদের উদ্যোগে প্রতিবছরের মতো এবছরেও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা সাজেদুল ইসলাম যাওয়াদের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি প্রতি বছর কম বেশি আমার হাত খরচ এর টাকা বাঁচিয়ে দঃস্থ ও অসহায়দের সাহায্য করি। এ বছরেও এলাকার দঃস্থ ও অসহায়দের মাঝে নিজ উদ্দ্যেগে ৫০ পরিবারে মাঝে ঈদ উপহার সামগ্রী বিতারণ করি।
তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হয়ে এটা আমার দায়িত্ব। আপনারা জানেন যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রলীগ সবসময় দেশের জন্য, জনগণের জন্য কাজ করে যাচ্ছে। ঠিক তেমনই ছাত্রলীগের একজন কর্মী হয়ে আমিও চেষ্টা করি যতটুকু পারি অসহায় মানুষদের পাশে থাকার। মানুষ যখন ঈদ উপহার পায় তাদের যে হাসি তাদের যে ভালোলাগা এটা আমাকে আনন্দিত করে অনুপ্রেরণা দেয়। আমার মতো যদি সকলে দঃস্থ ও অসহায়দের এভাবে সহযোগিতা করে তাহলে গ্রামের প্রান্তিক দঃস্থ ও অসহায় পরিবার খুব সুন্দর ভাবে ঈদ উৎযাপন করতে পারবেন। অবশেষে তিনি জননেত্রী শেখ হাসিনার জন্য ও নিজের জন্য দোয়া চেয়েছেন।
Reporter Name 




















