Dhaka ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা জব্দ প্রয়াত সাংবাদিক সাহেদ আলী স্মরণে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রকল্পে কাজ ছাড়াই ২৭ কোটি টাকার বেশি বিল উত্তোলনের অভিযোগ তাড়াশে নিখোঁজ সিএনজি চালকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ রায়গঞ্জে ১১ দলীয় ঐক্যের সমাবেশে জুলাই সনদ বাস্তবায়নের দাবি রায়গঞ্জে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির বিক্ষোভ সমাবেশ মাদকবিরোধী বার্তা ছড়িয়ে সালথায় তরুণদের মাঝে ফুটবল বিতরণ রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক সাহেদ আলী আর নেই রায়গঞ্জের বারইভাগে শহীদ নজরুল ইসলাম সড়কের শুভ উদ্বোধন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে দু’দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৮:০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • ৬৩৭ Time View

পাভেল ইসলাম মিমুল:

রাজশাহীতে স্মার্ট নাগরিক তৈরির প্রয়াসে নির্মিত ভূমির পাঠশালা উদ্ভাবনী উদ্যোগসহ পাঁচবিবি মডেল,খাসপুকুর ডাটাবেজ,অনলাইন হাটবাজার ইজারা ব্যবস্থাপনা, আরএমপির ডিজিটাল ফরেন্সি ল্যাব,হ্যালো মেসন প্যাভিলিয়নের মাধ্যমে মোট ২২টি স্টল নিয়ে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। সেই লক্ষ্যে রোববার (২৪ মার্চ) সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে,জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মার্ট বাংলাদেশে ও উদ্ভাবন: ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শামীম আহমেদ।

ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধনী অনুষ্ঠানে
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) তরফদার মো. আক্তার জামীল এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি,জেলা প্রশাসক শামীম আহমেদ,অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ,আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মো. রশীদুল হাসান,জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ অনুবিভাগের উপসচিব খালিদ মেহেদী হাসান।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন,রুয়েটের ফ্যাকাল্টি অব ইলেকট্রিকাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার বিভাগের ডীন প্রফেসর ড. মো. রবিউল ইসলাম।

এছাড়াও আলোচক ছিলেন,রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মালেক সরকার।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন,প্রযুক্তি-বান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ,সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে এবং দেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে এ মেলার আয়োজন করা হয়েছে। স্মার্ট নাগরিক তৈরির প্রয়াসে নির্মিত ‘ভূমির পাঠশালা’ উদ্ভাবনী উদ্যোগসহ পাঁচবিবি মডেল,খাসপুকুর ডাটাবেজ,অনলাইন হাটবাজার ইজারা ব্যবস্থাপনা,আরএমপির ডিজিটাল ফরেন্সি ল্যাব, হ্যালো মেসন প্যাভিলিয়নের মাধ্যমে মোট ২২টি স্টল নিয়ে দু’দিনব্যাপী উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

বিভাগীয় কমিশনার আরো বলেন,ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সেই লক্ষ্যে প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং প্রযুক্তির সাথে মানুষের মেলবন্ধন তৈরিতে কাজ করছে সরকার।

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় দুই দিনব্যাপী এই উদ্ভাবনী মেলা শেষ হবে সোমবার (২৫ মার্চ)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা জব্দ

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে দু’দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন

Update Time : ০৮:০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪