Dhaka ০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী আঁচলসহ ৯ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০১:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৩৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

বলিউডে শুরু হয়েছে একের পর এক খারাপ খবর। গজল সম্রাট পঙ্কজ উদাসের মৃত্যুর রেশ কাটিয়ে উঠার আগেই আবারও দুর্ঘটনার খবর এলো। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত ২’-এ অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী আঁচল তিওয়ারি। ভারতের বিহারের কাইমুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

আঁচল ভোজপুরি ইন্ডাস্ট্রিতেও বেশ সক্রিয় ছিলেন। এই দুর্ঘটনায় ভোজপুরি চলচ্চিত্রের চার উঠতি তারকাসহ মোট নয় জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, সংগীতশিল্পী ছোটু পান্ডে পুরো টিম নিয়ে ইউপি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে। কাইমুরে জাতীয় সড়কের এ দুর্ঘটনা এতটাই ভয়ংকর ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া যায়নি তাদের। আর এ ঘটনায় ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি শোক প্রকাশ করেছে।

পুলিশ দাবি করেছে, বিহারের কাইমুর জেলায় একটি এসইউভি ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অভিনেত্রী আঁচল তিওয়ারি ছাড়াও ভোজপুরি ইন্ডাস্ট্রির সংগীতশিল্পী বিমলেশ পান্ডে ওরফে ছোটু পান্ডে, অভিনেত্রী সিমরান শ্রীবাস্তব, প্রকাশ রাম, দধিবল সিং, অনু পান্ডে, শশী পান্ডে, সত্য প্রকাশ মিশ্র এবং বাগিশ পান্ডের মৃত্যু হয়েছে। এরা সবাই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত মুখ ছিলেন।

মোহনিয়া থানা এলাকার দেবকালী গ্রামের কাছে জিটি রোডে ঘটেছে ঘটনাটি। মোহনিয়ার ডিএসপি দিলীপ কুমার জানিয়েছেন, মৃতদের শনাক্ত করা হয়েছে। এদিকে এ ঘাটনায় একঝাঁক তারকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিহারের মুখমন্ত্রী নীতীশ কুমার।

শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লিখেছেন, কাইমুর জেলার মোহানিয়া তানায় এলাকায় এনএইচ ২-এ দেবকালীর কাছে ভয়ংকর সড়ক দুর্ঘটনায় শোকাহত। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ দুর্ঘাটনায় এনএইচ ২-এ দীর্ঘক্ষণ যানজট ছিল। পুলিশ খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশের প্রচেষ্টায় রাস্তা স্বাভাবিক হতে থাকে। আর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী আঁচলসহ ৯ জনের মৃত্যু

Update Time : ০১:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪