Dhaka ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন

  • Reporter Name
  • Update Time : ০২:০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৩৬০ Time View

সলঙ্গা প্রতিনিধি :

শস্য ভান্ডার খ্যাত চলনবিল অধ্যুষিত ঐতিহাসিক একটি বিলের নাম সলঙ্গার বনবাড়ীয়া বিল।যে বিলে বছরের বেশির ভাগ সময় থাকে পানি। বন্যা পরবর্তী রোপা-আমন ধানের আবাদ হয় বিল এলাকা জুড়ে।শীত প্রবণ দেশ থেকে উষ্ণতা আর খাদ্যের খোঁজে প্রতি বছরই শীতের আগমনী বার্তা জানান দিতে আসে অতিথি পাখি।

এ সব পাখির কোলাহল আর কলতানিতে প্রাণ ফিরে পায় চিরচেনা বনবাড়ীয়া বিল।ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির ওড়াউড়িতে বিল জুড়ে তৈরি হয়েছে মনমুগ্ধকর পরিবেশ।বনবাড়ীয়া গ্রামের (অব:) শিক্ষক  তোফাজ্জল হোসেন জানান,বিগত বছরগুলোর চেয়ে এবারে বিলে অতিথি পাখির আনাগোনা বেশি দেখা যাচ্ছে।

অতিথি পাখির কলতানিতে বিলটি এবার যেন নবরূপে সাড়া ফেলেছে।অনেকেই জানান,সকালের নরম রোদ আর পড়ন্ত বিকেলের লাল আভায় এ সব পাখির ওড়াউড়িতে স্থানীয়দের মনে মানসিক প্রশান্তি আর কর্মরত কৃষকদের মনে ক্লান্তি দূর করছে।এবারের শীত মৌসুমে শুধু বনবাড়ীয়া বিলই নয়,সলঙ্গা থানার উল্লেখযোগ্য বোয়ালিয়া বিল,বাগনী বিল,কচিয়ার বিল,ভুর-ভুরিয়া বিল,বেতুয়ার বিলেও অতিথি পাখির আগমন দেখা যাচ্ছে।

সমাজ সেবামূলক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প”এর মডারেটর তুষার তালুকদার,নাজমুল হাসান,হারুনসহ অনেকেই জানায়,প্রতি বছরের মত এবারেও বক,গাংচিল,ডাহুক,পানকৌড়ি,চখা- চোখিসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি আসতে শুরু করেছে এ বিলে।পানি-খাবার ও নিরাপদ আশ্রয়স্থল ভেবে প্রতিবছরই বনবাড়ীয়া বিলে অতিথি পাখির আনাগোনা বৃদ্ধি পেয়ে থাকে।অতিথি পাখির আগমন শুধু সৌন্দর্যই বাড়ায় না বরং স্থানীয় জীববৈচিত্র সংরক্ষণেও সহায়ক ভূমিকা রাখে।

অতিথি পাখি ফসলের ক্ষতিকর পোকা-মাকড় খেয়ে কৃষির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।পরিবেশ ভারসাম্য রক্ষায় এসব পাখিরা আমাদের নদী-জলাভূমির খাদ্যচক্রকে সক্রিয় রাখে।যার ফলে পরিবেশ সুস্থ ও টেকসই হয়।তাই এ সব পাখিদের রক্ষা,শিকার রোধ ও বসবাস উপযোগীতা নিশ্চিতে স্থানীয়দের দায়িত্ব বেশি মনে করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন

Update Time : ০২:০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫