Dhaka ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা জব্দ প্রয়াত সাংবাদিক সাহেদ আলী স্মরণে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রকল্পে কাজ ছাড়াই ২৭ কোটি টাকার বেশি বিল উত্তোলনের অভিযোগ তাড়াশে নিখোঁজ সিএনজি চালকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ রায়গঞ্জে ১১ দলীয় ঐক্যের সমাবেশে জুলাই সনদ বাস্তবায়নের দাবি রায়গঞ্জে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির বিক্ষোভ সমাবেশ মাদকবিরোধী বার্তা ছড়িয়ে সালথায় তরুণদের মাঝে ফুটবল বিতরণ রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক সাহেদ আলী আর নেই রায়গঞ্জের বারইভাগে শহীদ নজরুল ইসলাম সড়কের শুভ উদ্বোধন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা জব্দ

  • Reporter Name
  • Update Time : ০২:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৫ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৮৮৫ টাকা জব্দ করা হয়েছে। র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গত বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের একটি মোবাইল ফোনের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনলাইন বেটিং ও জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন আদাচাকী গ্রামের মেনাজুল ইসলাম (২৪), বনি আমিন (২০) এবং নিশাত রেজা (২৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অনলাইন বেটিং সাইটে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে। তারা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে জুয়ার সাইটে অর্থ সরবরাহ ও লেনদেন করতেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বেলকুচি থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১২ জানিয়েছে, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা জব্দ

বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা জব্দ

Update Time : ০২:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬