Dhaka ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০২:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নিহত নেতাকর্মীদের স্মরণে পোস্টার টাঙানোর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৫ আগস্ট) বিকেলে ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শালিয়াগাড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিপার আল হাসানের সঞ্চালনায় । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম,সহ-সভাপতি খাইরুল ইসলাম মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও আব্দুল কুদ্দুস মন্ডল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ খান প্যারিস প্রমুখ।

এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা পোস্টার টাঙানোর ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Update Time : ০২:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬