
লুৎফর রহমান, তাড়াশ
সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে জেলা পযার্য়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সম্মেলন অনুষ্ঠিত হয় ।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো :আমিনুল ইসলাম ।
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) গণপতি রায়।
এসময় উপস্থিত ছিলেন, ফিল্ড সুপারভাইজার মো : শাহিন সরকার প্রমূখ।প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের পক্ষে বক্তব্য রাখেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো:তরিকুল ইসলাম।
শেষে দোয়া পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো হযরত আলী। সম্মেলনে নয়টি উপজেলা থেকে শতাধিক প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম অংশগ্রহণ করেন।
লুৎফর রহমান, তাড়াশ 
























