
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের মোইসা চাপর পূর্বপাড়া এলাকার রাস্তার তিনমাথা নামক স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয় মজনু (৩৮) নামের ওই ব্যক্তিকে। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার ধুকুরিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মজনুর বিরুদ্ধে রায়গঞ্জ, সলঙ্গা, শেরপুর, তাড়াশ ও ধুনট থানাসহ বিভিন্ন এলাকায় একাধিক চুরির মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে চুরি সংঘটনের সঙ্গে জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।
রায়গঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ ২১ ডিসেম্বর ২০২৫, পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশি প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে রায়গঞ্জ থানা পুলিশ জানায়, অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
Reporter Name 



















