Dhaka ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা রোববার

  • Reporter Name
  • Update Time : ০৬:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২৪৩ Time View

পাভেল ইসলাম মিমুল, নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে রোববার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক মিলনমেলা ও বনভোজন। রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে অতিথি ও সাংবাদিকদের নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১৯৫৪ সালে প্রতিষ্ঠিত দেশের দ্বিতীয় প্রাচীন প্রেসক্লাব রাজশাহী প্রেসক্লাবের এই আয়োজনকে ঘিরে রাজশাহী মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানিয়েছেন, প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রয়াত সাংবাদিকদের স্মরণে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হবে। সাংবাদিকতা পেশায় তাঁদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুর ১টা ২০ মিনিটে নামাজের বিরতির পর দুপুর ২টায় মধ্যাহ্নভোজ ও বনভোজন অনুষ্ঠিত হবে। এরপর বেলা ২টা ৪৫ মিনিটে সম্মাননা স্মারক প্রদান, বিকাল ৩টায় সাংস্কৃতিক আড্ডা, মিলনমেলা ও লটারি আয়োজন করা হবে। বিকাল ৪টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন এক যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করতেই এই মিলনমেলার আয়োজন। তাঁরা সকল সাংবাদিককে অনুষ্ঠানে অংশগ্রহণ করে আয়োজনটি সফল করার আহ্বান জানান। আয়োজকদের প্রত্যাশা, রাজশাহী প্রেসক্লাবের এই বার্ষিক মিলনমেলা সাংবাদিকদের জন্য একটি আনন্দঘন ও স্মরণীয় দিনে পরিণত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা রোববার

Update Time : ০৬:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬